প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে মৃত্যুদণ্ড পাওয়া অপরাধীর সংখ্যা বেড়ে যাওয়ায় দণ্ড কার্যকর করার জন্য নতুন কর্মী খুঁজছে সৌদি সরকার। জল্লাদ পদে আটজন নতুন লোক চেয়ে বিজ্ঞাপন দিয়েছে তারা। সৌদি আরবে সাধারণত প্রকাশ্যে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিজ্ঞাপনে প্রার্থীর কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। তার কাজ হবে শুধু বিচারের রায় কার্যকর করা। মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার বিচারে সৌদি আরব এখন বিশ্বে পঞ্চম স্থানে আছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৪ সালে দেশটির স্থান ছিল তৃতীয়।
গার্ডিয়ান