জাওয়াহিরির অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের একটি আদালত গতকাল বৃহস্পতিবার আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভাই মোহাম্মদ আল-জাওয়াহিরিকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ গঠনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। তবে আদালতে দেওয়া তাঁর একটি বক্তব্যের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেনা অভ্যুত্থানের পর ইসলামপন্থীদের বিরুদ্ধে দমন অভিযান তুঙ্গে থাকা অবস্থায় ২০১৩ সালের আগস্ট মাসে মোহাম্মদ আল-জাওয়াহিরিকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ এবং তাঁর সঙ্গে মামলার অন্য বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে ‘আল-কায়েদার সঙ্গে যুক্ত’ একটি সন্ত্রাসবাদী সংগঠন গঠন ও সরকারি স্থাপনা, নিরাপত্তা বাহিনী ও খ্রিষ্টান সংখ্যালঘুদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ করা হয়েছিল।
এএফপি