জাকার্তায় গুলি-বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একাধিক গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্টের বাসভবন ও জাতিসংঘের কার্যালয়ের কাছে একটি সংযোগস্থলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরবর্তীকালে গুলির শব্দও শোনা গেছে।