প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো খ্রিষ্টান গভর্নর হিসেবে শপথ নিয়েছেন গতকাল বুধবার। ধর্মীয় চরমপন্থীদের বিক্ষোভের মুখেই প্রভাবশালী এই পদের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাসুকি জাহাজা পুরনামা। আগের গভর্নর জোকো উইদোদো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন জাহাজা পুরনামা। গভর্নর পদে তাঁর নিয়োগের প্রতিবাদ করেছে ধর্মীয় চরমপন্থীরা। সহিংসতার আশঙ্কায় রাজধানীতে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। এএফপি