জাকার্তায় ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গভর্নর নির্বাচিত করতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গতকাল বুধবার ভোট গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে ক্ষমতাসীন গভর্নর বাসুকি তাজাহাজা পুর্নামা ওরফে অহোক এতে অন্যতম প্রার্থী। খ্রিষ্টধর্মাবলম্বী এই নেতার নামে ইসলাম অবমাননার অভিযোগে মামলা চলছে। এ কারণে পর্যবেক্ষকেরা বলছেন, জাকার্তার এই নির্বাচন মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় ধর্মীয় সহিষ্ণুতার এক পরীক্ষা। কারণ কট্টর ইসলামপন্থীদের একাংশ অমুসলিম প্রার্থীকে ভোট না দিতে প্রচারণা চালায়। চলতি মাসের শেষে এই নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা। বিভিন্ন বুথ-ফেরত জরিপে দেখা যায়, পুর্নামা সাবেক শিক্ষামন্ত্রী আনিস বাসুয়েদেনের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন। এএফপি