প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ান-কু গতকাল বৃহস্পতিবার জাপানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইতিহাসের বাস্তবতাকে স্বীকার করতে ব্যর্থ হলে দেশটি ‘ভয়াবহ বিচারের’ সম্মুখীন হবে। গত সোমবার জাপানের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক শিক্ষা বিষয়ের নতুন ১৮টি পাঠ্যবইয়ে দুটি বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ জাপানের মালিকানাধীন বলে উল্লেখ থাকবে। ওই দুটি দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের সঙ্গে চীন ও দক্ষিণ কোরিয়ার বিরোধ রয়েছে। জাপানের ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে গতকাল বিশেষ এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি এ সতর্কতা উচ্চারণ করেন। লি বলেন, ‘আপনি কখনোই চরম সত্য ঢাকা দিতে পারেন না।’
এএফপি