সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে আইএস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে হামলার হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। দেশটির রাজপরিবারে ক্ষমতা হস্তান্তরের পরপরই এমন হুমকি দেওয়া হলো।
ফক্স নিউজের বরাত দিয়ে গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সৌদি আরবের যেসব জঙ্গি ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দিয়েছে তারা এ হুমকি দিয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশটি নিজেদের দখলে নেওয়ার সুপ্ত বাসনা আইএসের এই হুমকির মাধ্যমে প্রকাশ পেয়েছে।