জাপানি সাংবাদিক গোতোর শিরশ্ছেদের ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনজি গোতো গত বছরের অক্টোবরে সিরিয়ায় যান। তিনি সম্ভবত আরেক জাপানি হারুনা ইউকাওয়াকে উদ্ধার করতে গিয়েছিলেন। পরে গোতোও অপহৃত হন। ইউকাওয়ার শিরশ্ছেদের পর গোতোকে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চলছিল। ছবি: এএফপি
কেনজি গোতো গত বছরের অক্টোবরে সিরিয়ায় যান। তিনি সম্ভবত আরেক জাপানি হারুনা ইউকাওয়াকে উদ্ধার করতে গিয়েছিলেন। পরে গোতোও অপহৃত হন। ইউকাওয়ার শিরশ্ছেদের পর গোতোকে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চলছিল। ছবি: এএফপি

জাপানি সাংবাদিক কেনজি গোতোর শিরশ্ছেদের একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার রাতে ইন্টারনেটে ওই ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির সত্যতা যাচাই করছে জাপান।
এর আগে জাপানের আরেক নাগরিক হারুনা ইউকাওয়ার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। ওই ঘটনার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে গোতোর শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করা হলো।
জাপানি জিম্মিদের একজনকে জবাই করেছে আইএস৪৭ বছর বয়সী ফ্রিল্যান্স সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা গোতো গত বছরের অক্টোবরে সিরিয়ায় যান। তিনি সম্ভবত ইউকাওয়াকে উদ্ধার করতে সেখানে গিয়েছিলেন। পরে গোতোও অপহৃত হন।
ইউকাওয়ার শিরশ্ছেদের পর গোতোকে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চলছিল।
এ ঘটনায় জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স তীব্র নিন্দা জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, তাঁর দেশ সন্ত্রাসীদের কখনো ক্ষমা করবে না। তাদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করবে জাপান।