প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলেন আবে জানান, তাঁর অর্থনৈতিক সংস্কারের বিষয়ে নতুন করে জনসমর্থন যাচাইয়ের জন্যই এটি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আগামী শুক্রবার তিনি পার্লামেন্ট ভেঙে দেবেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে শিনজো আবে ২০১২ সালের নির্বাচনে ক্ষমতায় ফেরেন। তিনি অর্থনীতির ক্ষেত্রে ভিন্নধর্মী কর্মসূচি নেন। তবে ‘অ্যাবেনোমিকস’ নামে পরিচিত এই কর্মসূচি বিরোধীদের সমালোচনার মুখে পড়ে। বিক্রয় কর বৃদ্ধির একটি অজনপ্রিয় উদ্যোগও গতকাল স্থগিত রাখার ঘোষণা দেন আবে। পার্লামেন্টের মেয়াদ ছিল ২০১৬ সাল পর্যন্ত। আগেভাগে নির্বাচন করার অন্যতম উদ্দেশ্য সরকারের জনপ্রিয়তা কমা ঠেকানো।
রয়টার্স