প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে আজ রোববার পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন। গত নভেম্বর মাসে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তখন এক সংবাদ সম্মেলেন আবে জানিয়েছিলেন, তাঁর অর্থনৈতিক সংস্কারের বিষয়ে নতুন করে জনসমর্থন যাচাইয়ের জন্যই এটি করা হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে শিনজো আবে ২০১২ সালের নির্বাচনে ক্ষমতায় ফেরেন। ‘আবেনোমিকস’ নামে পরিচিত তাঁর ভিন্নধর্মী অর্থনৈতিক কর্মসূচি বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে। আবের সরকারের মেয়াদ ছিল ২০১৬ সাল পর্যন্ত।
এএফপি