জাপানে পার্কে জোড়া বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের একটি পার্কে জোড়া বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। রাজধানী টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে উৎসুনোমিয়া এলাকায় একটি পার্কে গতকাল রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের এক মুখপাত্র বলেছেন, বিস্ফোরণে হতাহত ব্যক্তিরা পুরুষ, না নারী, তা জানা যায়নি। তাঁদের
বয়সও অনুমান করা যাচ্ছে না। কী কারণে বিস্ফোরণ ঘটল, তা-ও জানা যায়নি।
তবে জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, পার্কের সাইকেল পার্কিংয়ের কাছে নিহত ব্যক্তিকে পাওয়া গেছে। তাঁর শরীর অত্যন্ত খারাপভাবে পুড়ে গেছে। গুরুতর আহত দুই ব্যক্তির বয়স ৬৪ এবং ৫৮ বছর।