জাপানে দাবদাহ, হিট স্ট্রোক ৩০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমে অতিষ্ঠ জনজীবন।কুরাশিকি, ওকায়ামা প্রিফেকচার, জাপান, ১৪ জুলাই। ছবি: রয়টার্স
গরমে অতিষ্ঠ জনজীবন।কুরাশিকি, ওকায়ামা প্রিফেকচার, জাপান, ১৪ জুলাই। ছবি: রয়টার্স

জাপান প্রবল বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে এবার দেশটির ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ৩০ জন নিহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হচ্ছে। আর এএফপি বলছে এ সংখ্যা ১৫। আজ রোববার দেশটির বিভিন্ন শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠেছে। আর শিগগিরই তাপমাত্রা কমারও কোনো সুখবর দিতে পারছে না দেশটির আবহাওয়া বিভাগ।

চলতি জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে এক হাজার শর বেশি মানুষকে গরমজনিত রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালের দ্বারস্থ হতে হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ জুলাই হিট স্ট্রোকে ১২ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১১ জনই বৃদ্ধ নাগরিক। অন্য তিনজনের মৃত্যু হয় আগের দিনগুলোতে।

ফায়ার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, গরমের কারণে মধ্য জুলাইয়ে ৯ হাজার ৯০০ মানুষকে হাসপাতালে ছুটতে হয়েছে। এর আগে গেছে ২ হাজার ৭০০ জন।

গরমে স্বস্তির খোঁজে পরিবার-পরিজন নিয়ে সমুদ্রের পাশে পার্কে জড়ো হয়েছেন অনেকে। টোকিও, জাপান, ২২ জুলাই। ছবি: এএফপি
গরমে স্বস্তির খোঁজে পরিবার-পরিজন নিয়ে সমুদ্রের পাশে পার্কে জড়ো হয়েছেন অনেকে। টোকিও, জাপান, ২২ জুলাই। ছবি: এএফপি

টোকিওতে গতকাল শনিবার ৩ হাজার ৯১টি অ্যাম্বুলেন্সকে রোগী আনতে ছুটতে হয়েছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ মধ্য বিকেলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আর গুজু শহরে বিকেলের তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং টোকিওর বিভিন্ন অংশে ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

জাপানের বেশির ভাগ অঞ্চলে আবহাওয়া সংস্থা ‘চরম তাপমাত্রার’ সতর্কতা জারি করেছে। এ ক্ষেত্রে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। লোকজনকে বেশি করে পানি পান করতে বলা হয়েছে। ঘরে পর্দা ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এখন ঠা ঠা রোদ। গরমে অতিষ্ঠ জনজীবন। সেখানে কাজ করতে করতে হাঁপিয়ে ওঠা এক স্বেচ্ছাসেবী কাজের ফাঁকে নিজের মাথায় পানি ছিটিয়ে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। কুরাশিকি, ওকায়ামা প্রিফেকচার, জাপান, ১৪ জুলাই। ছবি: রয়টার্স

শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলোকে গরমের এই দিনগুলোতে শ্রেণিকক্ষের বাইরে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখতে বলেছে। গত সপ্তাহে স্কুল থেকে বাইরে নিয়ে যাওয়ার পর ছয় বছরের এক শিশু হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।

এ মাসের শুরুর দিকে দেশটিতে প্রচণ্ড বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।