জাপানে বন্যায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ২৪ জন। বন্যায় নানাভাবে আহত হয়েছে ২৭ জন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আবারও ভারী বৃষ্টিপাত এবং ভূমিধস হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির কর্মকর্তারা। চলতি সপ্তাহের শুরুর দিকে জাপানে আঘাত হানে তাইফুন ‘এতাও’। এর প্রভাবেই দেশটিতে ভারী বৃষ্টিপাত হয়।

বিবিসি