জাপানে ভূমিধসে নিহত ১৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পশ্চিমাঞ্চলে বড় ধরনের ভূমিধসে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছে।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাতে হিরোশিমার পাহাড়ি অঞ্চলে এই ভূমিধস ঘটে। এতে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমে জানানো হয়, নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।