জাপানে ভূমিধসে নিহত ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণের কারণে ভয়াবহ ভূমিধসে জাপানে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে গতকাল বুধবার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। খবর বিবিসির।
জাপানের হিরোশিমা শহরের উপকণ্ঠে পাহাড়ি এলাকায় গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি মাটি চাপা পড়ে। উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়। আশঙ্কা করা হচ্ছে, চাপা পড়া ব্যক্তিদের মধ্যে কেউ বেঁচে নেই। পাঁচ ব্যক্তিকে জীবিত উদ্ধারের পর আবার ভূমিধস হলে একজন উদ্ধারকারীরও (৫৩) মৃত্যু হয়েছে।