প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিয়ুসুতে অবস্থিত মাউন্ট আসোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এ কারণে গতকাল সোমবার ওই এলাকায় না যেতে পর্যটকদের সতর্ক করে দেওয়া হয়েছে। অগ্ন্যুৎপাতের কারণে ধোঁয়া ও ছাইভস্ম উদ্গিরণ হচ্ছে। তা কয়েক হাজার মিটার পর্যন্ত উঁচু হয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। অগ্ন্যুৎপাতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ তৃতীয় সর্বোচ্চ সতর্কসংকেত জারি করেছে। এ ছাড়া অন্তত সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এএফপি