জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় আরোহীর সবাই মারা গেছেন বলে আজ সোমবার পুলিশ নিশ্চিত করেছে। গতকাল রোববার পাহাড়ে উদ্ধার অভিযান নিয়ে মহড়া চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর এএফপির।
খবরে জানানো হয়, নাগানো পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নাগানোর এলাকার কেন্দ্রস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে আজ সকালে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল তুষারে ছাওয়া পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর চালকসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান আজ পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়।