প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব চীন সাগরের বিতর্কিত জলসীমার কাছে তেল-গ্যাস অনুসন্ধানে স্থাপনা নির্মাণ বন্ধ করতে চীনের প্রতি গতকাল মঙ্গলবার আহ্বান জানিয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় এই দাবি যুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ২০১২ সালে জাপানের সরকার বিতর্কিত দ্বীপ কিনে বেইজিংকে ক্ষুব্ধ করে তোলে। এই প্রেক্ষাপটে দুই বছর আগে পূর্ব চীন সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু করে বেইজিং। এর আগে এক সমঝোতা চুক্তি অনুযায়ী, দুই দেশ বিতর্কিত জলসীমায় যৌথভাবে অনুসন্ধান চালাত।
রয়টার্স