জাপানের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি রাজনীতিবিদ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্কিন গুপ্তচরবৃত্তির খবর অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছে টোকিও। উইকিলিকস এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার পর গতকাল সোমবার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করল জাপান। এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেন, একটি মিত্রদেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির এই দাবি যদি সত্য হয়ে থাকে, তবে তা সত্যিই নিন্দনীয়। উইকিলিকসের গত শুক্রবারের প্রতিবেদনটি সঠিক কি না, টোকিও তা যাচাই করছে বলেও জানান তিনি। সুগা জানান, এ তথ্য সঠিক কি না, তা জানাতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) পরিচালক জেমস ক্ল্যাপারকে অনুরোধ করা হয়েছে।
এএফপি