জাপানের নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়ছে

জাপানে কাল রোববার পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ভোট নেওয়া হবে। এবারের এই নির্বাচনে প্রতি ছয়জন প্রার্থীর মধ্যে একজন করে নারী প্রার্থী রয়েছেন। এতে মোট আসনের ৮ শতাংশ আসনেই নারীদের অংশগ্রহণ রয়েছে। আজ শনিবার বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত নভেম্বর মাসে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তখন এক সংবাদ সম্মেলেন আবে জানিয়েছিলেন, তাঁর অর্থনৈতিক সংস্কারের বিষয়ে নতুন করে জনসমর্থন যাচাইয়ের জন্যই এটি করা হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে শিনজো আবে ২০১২ সালের নির্বাচনে ক্ষমতায় ফেরেন। তিনি অর্থনীতির ক্ষেত্রে ভিন্নধর্মী কর্মসূচি নেন। তবে ‘অ্যাবেনোমিকস’ নামে পরিচিত এই কর্মসূচি বিরোধীদের সমালোচনার মুখে পড়ে। তাঁর পার্লামেন্টের মেয়াদ ছিল ২০১৬ সাল পর্যন্ত। আগেভাগে নির্বাচন করার অন্যতম লক্ষ্য জনপ্রিয়তার পড়তি রোধ করা।
শিনজো আবে বারবার তাঁর ইচ্ছার কথা জানিয়ে বলেন, ২০২০ সালের মধ্যে জাপানে নারীরা চাকরির শীর্ষস্থানীয় পদগুলোর এক-তৃতীয়াংশ দখল করে নেবেন।