জাপানের পূর্বাঞ্চলে ৮.৫ মাত্রার ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের পূর্ব উপকূলীয় এলাকায় আজ শনিবার রিখটার স্কেলে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।
এনএইচকে-এর খবরে আরও বলা হয়েছে, সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জ। এটি টোকিও থেকে দক্ষিণে অবস্থিত।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি। টোকিওর নারিতা বিমানবন্দরের রানওয়েতে বিমানের ওঠানামা স্বাভাবিক ছিল। তবে টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী উচ্চগতির বুলেট ট্রেন চলাচল বিঘ্নিত হয়।