জাপানের রণতরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের রণতরি
জাপানের রণতরি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বৃহত্তম বিমানবাহী রণতরি পেল জাপানের নৌবাহিনী। দেশটির সমুদ্র প্রতিরক্ষা বাহিনীতে গতকাল বুধবার রণতরিটি যুক্ত হয়। আইজুমু নামের ২৮০ মিটার দীর্ঘ এ রণতরিতে ৪৭০ জন সেনা মোতায়েন হবে। হস্তান্তর অনুষ্ঠানে জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই রণতরিটি আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযান এবং দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের ক্ষেত্রে অধিকতর সেবা দিতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জাপানের সংবিধানে দেশটির সামরিক বাহিনীতে আক্রমণাত্মক অস্ত্র রাখা নিষিদ্ধ করা হয়। তবে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে সম্প্রতি সংবিধানের এই ধারা শিথিল করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। নৌবাহিনীতে এই রণতরি সংযোজনকে জাপানের সে পথে হাঁটার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। রয়টার্স