প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউকে নতুন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাপান। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ২৬০ বর্গকিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দেশটির জনসংখ্যা মাত্র ১ হাজার ৬১১। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর অংশ হিসেবে নিউকে স্বীকৃতি দিল জাপান। দ্বীপ দেশটির বাসিন্দারা নিউজিল্যান্ডের নাগরিক এবং নিউজিল্যান্ডই তাদের হয়ে বেশির ভাগ কূটনৈতিক কাজ করে থাকে।
এএফপি