জার্মান কনস্যুলেটে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে জার্মানির কনস্যুলেটে বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। গতকাল শুক্রবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে এই বোমা হামলা চালানো হয়। শহরের পুলিশপ্রধান সাইদ কামাল সাদাত বলেন, জার্মান কনস্যুলেটের দেয়ালে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় তালেবান। বিস্ফোরণের মাত্রা এত ব্যাপক ছিল যে কনস্যুলেটের সামনের রাস্তায়ও ফাটল দেখা দিয়েছে। রাস্তায় থাকা বহু গাড়ি উল্টে গিয়েছে। বোমা হামলার পর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আশপাশের বাড়ির জানালার কাচ চুরমার হয়ে যায়।