জাহাজ আটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নৌবাহিনী মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, এমভি মার্সক টাইগ্রিস নামের জাহাজটি ইরানের জলসীমায় হরমুজ প্রণালি দিয়ে যাচ্ছিল। ইরানি টহল নৌযান এর দিকে হুঁশিয়ারিমূলক গুলি ছোড়ে এবং নিজেদের জলসীমার আরও ভেতরে ঢুকতে বাধ্য করে। পেন্টাগন জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বিমানকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে। প্রাথমিক খবরে জাহাজটি যুক্তরাষ্ট্রের বলে উল্লেখ করা হয়েছিল।
বিবিসি