জায়গা বাঁচাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবরের কবল’ থেকে জমি বাঁচাতে নতুন এক উদ্যোগ নিয়েছে চীনের সরকার। তাদের বক্তব্য, প্রথাগত পদ্ধতিতে কবর দেওয়ার কারণে বিপুল পরিমাণ জমির অপচয় হচ্ছে। জমির ‘অপচয়’ এড়াতে চীনের সরকার জনগণকে মৃত স্বজনদের লাশ পুড়িয়ে ফেলতে বলেছে। আর কোনো কারণে কবর দিতে হলে লাশ অনুভূমিকের বদলে খাড়াখাড়িভাবে কবর দিতে বলা হয়েছে। সরকারের নয়টি দপ্তর এই নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, লাশ পোড়ানোর পর দেহভস্ম সাগরে ছড়িয়ে দেওয়া যেতে পারে কিংবা গর্ত খুঁড়ে সেখানে দেহভস্ম ঢেলে গাছের চারা লাগিয়ে দেওয়া যেতে পারে। কবর দিতে হলে শবাধার বা কফিনটি প্রচলিত কায়দায় শুইয়ে না দিয়ে খাড়াখাড়িভাবে মাটিতে গেড়ে দিতে হবে। চীনের বেসামরিক বিষয়সংক্রান্ত মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১২ সালে দেশটিতে যেখানে ৫৩ শতাংশ লাশ পোড়ানো হতো, ২০১৫ সাল নাগাদ তা কমে ৪৯ দশমিক ৫ শতাংশে নেমেছে। সরকার এই হার শতভাগে নিতে চায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের এ উদ্যোগের সমালোচনা হচ্ছে।

বিবিসি