জিনপিংয়ের বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেতন বেড়েছে ৬২ শতাংশ। তাঁর বেতন এখন দেশটির মুদ্রায় ১১ হাজার ৩৮৫ ইউয়ান (১ হাজার ৮৩২ ডলার)। বেতন স্কেলের সবচেয়ে নিচের কর্মচারীর বেতন দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ১ হাজার ৩২০ ইউয়ান। কম বেতনের কারণে দেশটিতে সরকারি কর্মচারীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা ক্রমেই বাড়ছিল। ২০০৬ সালের পর দেশটিতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ল এবারই প্রথম। এএফপি