জিম্মি মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান তালেবানের হাতে জিম্মি থাকা পাকিস্তানের সরকারি হেলিকপ্টারের ছয়জন ক্রুকে মুক্ত করা হয়েছে। ইসলামাদের ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। ৪ আগস্ট পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক সরকারের হেলিকপ্টার এম আই-১৭ আফগানিস্তানের তালেবাননিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় এলাকা লোগারে জরুরি অবতরণ করে। এরপর স্থানীয় তালেবান গোষ্ঠী হেলিকপ্টারটিতে আগুন ধরিয়ে দিয়ে সেটির ক্রুদের জিম্মি করে ফেলে। পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, ‘ক্রুদের মুক্ত করা হয়েছে এবং তাঁরা ইসলামাবাদ এসেছেন। পাঁচ পাকিস্তানি ক্রু ও একজন রুশ পাইলটের সবাই নিরাপদ ও ভালো আছেন।’ তবে পাকিস্তান সরকার কী করে ওই ক্রুদের মুক্তি নিশ্চিত করেছে, সেটি পরিষ্কার নয়।