জুমার প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ইরান সফরকালে গতকাল রোববার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ প্রশংসা করেন। বর্ণবাদী শ্বেতাঙ্গ শাসনের সময় দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইরানের সম্পর্কছেদ ও ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্পর্ক পুনঃস্থাপনের কথা স্মরণ করে সংবাদ সম্মেলনে জুমা বলেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে ইরানের এক বিশেষ স্থান রয়েছে।’
এএফপি