নির্বাচিত হলে ফিলিস্তিন রাষ্ট্র হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁকে আবার নির্বাচিত করা হলে কোনো ফিলিস্তিন রাষ্ট্রের সৃষ্টি হবে না। গতকাল সোমবার নির্বাচনী প্রচারণায় সমাপ্তি টানার আগে এনআরজি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  খবর এএফপি ও বিবিসির।

আজ মঙ্গলবারের নির্বাচনের আগে প্রচারণার সর্বশেষ দিনে নেতানিয়াহু বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো জেরুজালেমকে অখণ্ড রাখা।’ ডানপন্থী এই নেতা জেরুজালেমকে অবিভাজ্য রাজধানী বলে অভিহিত করেন। প্রতিদ্বন্দ্বী মধ্য বামপন্থী আইজ্যাক হারজোগ ও জিপি লিভনিজের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তাঁরা ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে এটি ত্যাগ করতে প্রস্তুত।নির্বাচন-পূর্ব সর্বশেষ মতামত জরিপে দেখা যায়, হারজোগের জায়োনিস্ট ইউনিয়ন জোট নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে চারটি আসন বেশি পাবে।