জেরুজালেমে আবারও গাড়িচাপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন একজন ফিলিস্তিনি। জেরুজালেমে শুক্রবারের ওই ঘটনায় চার নারী পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। পরে নিরাপত্তাকর্মীদের গুলিতে আহত হয়েছেন ওই ফিলিস্তিনি। খবর রয়টার্সের।
পুলিশ জানায়, পূর্ব ও পশ্চিম জেরুজালেমের মাঝামাঝি ওই গাড়িচাপা দেওয়ার ঘটনা ঘটে। গত বছরও সেখানে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটিয়েছিলেন কয়েকজন ফিলিস্তিনি গাড়িচালক। ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছেন।