প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান তাঁর ছেলে জেসি চ্যান মাদকদ্রব্য রাখার অভিযোগে আটক হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগের চীনা ওয়েবসাইট ‘সিনা উইবো’তে জ্যাকি চ্যান বলেন, ‘একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে আমি লজ্জিত। একজন বাবা হিসেবে আমি দুঃখিত আর তাঁর মা ব্যথিত।’ জ্যাকি চ্যানের ছেলে ৩১ বছর বয়সী জেসিকে গাজা রাখার অভিযোগে গতকাল বৃহস্পতিবার আটক করে বেইজিং পুলিশ। পুলিশ জানায়, জেসির কাছে ১০০ গ্রামেরও বেশি গাঁজা পাওয়া গেছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।
বিবিসি