জ্যোতিষীরা কী বলবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতিষী বা সংখ্যাতত্ত্ববিদের ওপর মিয়ানমারের সেনা কর্মকর্তারা বেশ ভরসা রাখেন। দেশটিতে এই রেওয়াজ অনেক পুরোনো। নীতিনির্ধারণী পরামর্শ দেওয়ার সময়ও সেখানে ভবিষ্যদ্বক্তার পরামর্শ নেওয়া হয়। গত রোববারের নির্বাচনে অং সান সু চির রাজনৈতিক দলের বড় জয়ের প্রতিক্রিয়ায় সেনাবাহিনী কী পদক্ষেপ নেবে, সেটাও সম্ভবত অনেকখানি নির্ভর করছে জ্যোতিষীদের ওপর।
মিয়ানমারের ৫ কোটি ২০ লাখ মানুষের একটি বড় অংশ জ্যোতিষীদের ওপর নির্ভরশীল। দিন, তারিখ, সংখ্যা আর সময় ইত্যাদি বিষয়ে শুভ-অশুভ জেনে নেওয়ার ব্যাপারটা তাঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এসবের মাধ্যমে সেনা কর্মকর্তারা সম্ভবত সবচেয়ে বেশি প্রভাবিত হন। তাঁরা ১৯৮৯ সালে ভবিষ্যদ্বক্তাদের পরামর্শে দেশের পুরোনো নাম বার্মা পাল্টে মিয়ানমার রেখেছেন। অনেক কর্মকর্তার ব্যক্তিগত জ্যোতিষী রয়েছে। তাঁরা সেনাবাহিনীর বিভিন্ন নিয়োগ ও সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন। রোববারের নির্বাচনের তারিখ নির্ধারণেও সংখ্যাতত্ত্ববিদের পরামর্শ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। সু চি বিজয়ী হবেন বলে ইয়াঙ্গুনের একদল জ্যোতিষী ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড