প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন মেলরের আঘাত হানার আশঙ্কায় গতকাল সোমবার দেশটির তিনটি প্রদেশের অন্তত সাড়ে সাত লাখ লোককে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সকালে ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার গতিবেগ নিয়ে দেশটির চতুর্থ বৃহৎ দ্বীপ সামারের উত্তর প্রান্তে টাইফুন মেলর আঘাত হানে। এ ঝড়টিই আরও শক্তিশালী রূপ নিয়ে বন্যা ও ভূমিধসসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সাম্প৶তিক বছরগুলোতে ফিলিপাইনে একের পর এক শক্তিশালী ঝড় আঘাত হেনেছে।
এএফপি