প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব চীনের ইয়াংজি নদীতে একটি টাগবোট (ছোট শক্তিশালী নৌযান) ডুবে বিদেশিসহ ২২ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার একটি জাহাজ টানার সময় নৌযানটি নদীতে ডুবে যায়। জাহাজের মালিকসহ নৌযানটিতে ২৫ জনের একটি প্রকৌশলী দল ছিল। এতে আটজন বিদেশি ছিলেন। এর মধ্যে সিঙ্গাপুরের চারজন এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও জাপানের একজন করে নাগরিক ছিলেন। তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একটি জাহাজকে টাগবোটটি দিয়ে পরীক্ষামূলকভাবে টানার সময় নৌযানটি উল্টে যায়।
বিবিসি