টোকিওতে কোরিয়ান বিমানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরিয়ান এয়ারের বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন লাগে। ছবি: রয়টার্স
কোরিয়ান এয়ারের বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন লাগে। ছবি: রয়টার্স


জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে কোরিয়ান এয়ারের একটি বিমানের বাম পাশের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে তিন শতাধিক আরোহী ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কর্মকর্তা বলছেন, ফ্লাইট ২৭০৮ হানেদা বিমানবন্দর থেকে আজ সকালে সিউলের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

আগুন লাগার পরপরই বিমান থেকে আরোহীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

কর্মকর্তারা বলছেন, বিমানটিতে ৩০২ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন।

ঘটনার পরে বিমানের ওই ইঞ্জিনে ফোম স্প্রে করে আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা। ব্যস্ততম বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়।

আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

বিমানের ইঞ্জিনে ফোম স্প্রে করে আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: রয়টার্স
বিমানের ইঞ্জিনে ফোম স্প্রে করে আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: রয়টার্স