টোকিওতে বিমানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে গতকাল শুক্রবার সকালে কোরিয়ান এয়ারের একটি বিমানে আগুন লেগে যায়। উড্ডয়নের সময় এর ইঞ্জিনে আগুন লাগে। তবে বিমানটিতে থাকা ৩০০-র বেশি আরোহীর কোনো ক্ষতি হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হানেদা বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, কোরিয়ান এয়ারের ফ্লাইট ২৭০৮ গতকাল সকালে সিউলের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানটির বাঁ পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে আরোহীদের সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকারীরা অগ্নিনির্বাপক ফোম ছিটিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। 

কর্মকর্তারা বলেছেন, বিমানটিতে ৩০২ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তাৎক্ষণিকভাবে এতে আগুন লাগার কারণ জানা যায়নি।