ট্রাম্পের জয় আলাদা কিছু নয়: খামেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ইরানের জন্য ‘পার্থক্য সৃষ্টিকারী’ কিছু নেই বলে গতকাল বুধবার মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, যদিও নির্বাচনে বিজয়ী রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামিক এই প্রজাতন্ত্রের ব্যাপারে আগ্রাসী অবস্থান নিয়েছেন।
ইরানের রাজধানী তেহরানে গতকাল এক সমাবেশে দেওয়া বক্তৃতায় খামেনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো যুক্তরাষ্ট্রই আছে। তাই তাদের এ নির্বাচন নিয়ে মূল্যায়নের কিছু নেই।’
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এ বক্তৃতায় আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘গত ৩৭ বছরে এ দুটি দলের (ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি) কোনোটি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনেনি। এই শয়তান চক্র সব সময়ই আমাদের পিছু লেগে আছে।’
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম, অভিবাসী, সংখ্যালঘু ও নারীবিদ্বেষী ট্রাম্প জয়ী হওয়ার পর এটাই ছিল দেশটির ব্যাপারে ইরানি সর্বোচ্চ নেতার প্রথম প্রতিক্রিয়া।