‘ধ্বংসাত্মক নীতি’ থেকে সরবেন বাইডেন, আশা ইরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বেপরোয়া আচরণের বিরুদ্ধে এক হতে আহ্বান জানিয়েছে ইরান।
প্রতীকী ছবি। রয়টার্স

ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিকে ‘ধ্বংসাত্মক’ উল্লেখ করে তেহরান বলেছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই নীতি পরিবর্তন করবেন। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার পর গত শনিবার ইরানের ভাইস প্রেসিডেন্ট এশহাঘ জাহাঙ্গিরি এই কথা বলেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এশহাগের উদ্ধৃত করে বলেছে, ‘আমি আশা করি, আমরা যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক নীতির পরিবর্তন দেখব। আইনের শাসন, আন্তর্জাতিক নিয়মকানুন ও এক দেশের প্রতি আরেক দেশের শ্রদ্ধাও ফিরে আসবে।’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর দেশের প্রশাসনের সঙ্গে ইরানের সম্পর্কের অবনিত ঘটে মারাত্মকভাবে। ২০১৫ সালে ইরানের সঙ্গে করা ঐতিহাসিক বহুজাতিক পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন। এরপর ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলেছে।