ট্রাম্পের প্রতি চীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গতকাল সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে অবশ্যই ‘একক চীন’ নীতির গুরুত্ব পুরোপুরি বুঝতে হবে। মার্কিন প্রেসিডেন্ট গত শুক্রবার শপথ নিয়েছেন। তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে গত মাসে টেলিফোনে কথা বলে রেওয়াজ ভেঙেছেন। যুক্তরাষ্ট্রের কোনো নেতা কয়েক দশকের মধ্যে তাইওয়ানের নেতার সঙ্গে এ রকম সরাসরি কথা বলেননি। পরে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের একক চীন’ নীতি নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। স্বশাসিত তাইওয়ানকে চীন নিজেদের অংশ মনে করে। তারা প্রয়োজনে জোর করে তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।
রয়টার্স