প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। মধ্যপ্রাচ্যের সঙ্গে মার্কিন সরকারের সংশ্লিষ্টতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি। পর্তুগালের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিসরের প্রেসিডেন্ট এসব কথা বলেন। গতকাল এটি প্রকাশিত হয়। প্রেসিডেন্ট সিসি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। মধ্যপ্রাচ্য ও মিসরে কী ঘটছে, তা নিয়ে তিনি গভীর অন্তর্দৃষ্টির পরিচয় দিয়েছেন। তাই আমি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আরও সমর্থন প্রত্যাশা করছি।’ সন্ত্রাসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে কঠোর অবস্থান জানিয়েছেন, তাতে আকৃষ্ট হয়েছে মিসর। কারণ ইসলামি জঙ্গিবাদ এখন দেশটির একটি প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে।