প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে চলন্ত উচ্চগতির একটি ট্রেনে (বুলেট ট্রেন) গতকাল মঙ্গলবার এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আগুনে পুড়ে আরেক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনের বেশি লোক। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের প্রথম বগিতে থাকা ৭১ বছর বয়সী এক ব্যক্তি নিজের শরীরে জ্বালানি তেল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। ট্রেনটি টোকিও থেকে ওসাকাতে যাচ্ছিল। ঘটনার পর ইমার্জেন্সি বাটন চাপা হলে ট্রেনটি ওদাওয়ারা শহরের কাছে থামে।
বিবিসি