ডায়াপারে নট-নড়নচড়ন পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের ম্যানিলায় রোমান ক্যাথলিক সম্প্রদায়ের উন্মুক্ত সমাবেশে স্বেচ্ছাসেবীদের ডায়াপার পরতে বাধ্য করা হয়। ১৮ জানুয়ারি সেখানে ‘ব্ল্যাক নাজারিন’ উৎসব হবে। ছবি: রয়টার্স
ফিলিপাইনের ম্যানিলায় রোমান ক্যাথলিক সম্প্রদায়ের উন্মুক্ত সমাবেশে স্বেচ্ছাসেবীদের ডায়াপার পরতে বাধ্য করা হয়। ১৮ জানুয়ারি সেখানে ‘ব্ল্যাক নাজারিন’ উৎসব হবে। ছবি: রয়টার্স

ফিলিপাইনের ম্যানিলায় রোমান ক্যাথলিক সম্প্রদায়ের উন্মুক্ত সমাবেশে ৩০০ স্বেচ্ছাসেবী মানবপ্রাচীর গড়ে তুলেছেন। ১৮ জানুয়ারি বার্ষিক ‘ব্ল্যাক নাজারিন’ উৎসব উপলক্ষে যিশুখ্রিষ্টের মূর্তির সামনে বিশাল প্যারেডের প্রস্তুতি হিসেবে ওই মানবপ্রাচীর গড়ে তোলা হয়েছে। মানবপ্রাচীরে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের যাতে কখনই সরতে না হয়, এ ব্যবস্থা নিয়েছে ম্যানিলা কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবীদের পরতে হয়েছে প্রাপ্তবয়স্কদের ডায়াপার; যাতে প্রাকৃতিক কাজে তাঁদের বাইরে যেতে না হয়।

রয়টার্সের খবরে জানানো হয়, গত শুক্রবার পর্যন্ত ৫০ লাখের বেশি ফিলিপিনো ম্যানিলার একটি পার্কে সমাবেশে অংশ নিয়েছেন। ম্যানিলা উন্নয়ন কর্তৃপক্ষ (মেট্রো ম্যানিলা ডেভেলপমেন্ট অথরিটি ) ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীদের ডায়াপার পরতে বলেন।