ডিএনএ পরীক্ষা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইজ্জাত ইব্রাহিম আল-দুরি
ইজ্জাত ইব্রাহিম আল-দুরি

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জাত ইব্রাহিম আল-দুরির (৭২) মৃত্যু নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ কারণে তাঁর মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে শিয়া মিলিশিয়ারা। আল-দুরির সমর্থকেরা তাঁর নিহত হওয়ার খবর নাকচ করে দিয়েছে। শিয়া বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানায়, আল-দুরির দেহাবশেষ ডিএনএ পরীক্ষার জন্য বাগদাদে পাঠানো হবে। গত বৃহস্পতিবার সালাহউদ্দিন প্রদেশের গভর্নর রায়িদ আল-জাবুরি বলেন, পূর্ব তিকরিতে ইরাকি বাহিনী এবং মিত্র শিয়া মিলিশিয়াদের এক অভিযানে আল-দুরি নিহত হন। ইরাকি বাহিনী দুই সপ্তাহ আগে ইসলামিক স্টেটের কাছ থেকে শহরটির দখল নেয়।
বিবিসি