ড্রোন ব্যবহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলার দৃশ্য ধারণ করতে তালেবান ড্রোন ব্যবহারের একটি ভিডিও প্রকাশ করেছে। জঙ্গিগোষ্ঠীটি প্রথমবারের মতো হামলার ঘটনা ধারণের জন্য হেলমান্দ প্রদেশে ড্রোন ব্যবহার করেছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ওই ভিডিও চিত্র শনাক্ত করে। এতে দেখা যায়, একটি সাঁজোয়া যানের সামনে পাগড়ি পরা একজন আত্মঘাতী হামলাকারী তাঁর সহযোদ্ধাদের সঙ্গে আলিঙ্গন করার পর বিদায় নিচ্ছেন। ২৩ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, একজন আত্মঘাতী হামলাকারী একটি সাঁজোয়া যান নিয়ে নওয়া জেলার একটি সামরিক ঘাঁটিতে ঢুকছেন। এর কিছুক্ষণ পর গোটা এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উড়তে থাকে। পুরো দৃশ্য ধারণ করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে।
এএফপি