প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের উত্তর-পূর্ব সীমান্তে মঙ্গলবার মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন পাকিস্তানি তালেবান জঙ্গি নিহত হয়েছে। কুনার প্রদেশের ওই হামলায় নিহতদের মধ্যে বাহিনীটির ছয় থেকে সাতজন জ্যেষ্ঠ কমান্ডার রয়েছেন বলে গতকাল বুধবার পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। হামলাস্থলটির কাছেই সীমান্তের অন্য পাশে পাকিস্তান অংশে দেশটির সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর সাত সদস্যও নিহত হন বলে জানানো হয়েছে। এ ছাড়া মঙ্গলবার নানগারহার প্রদেশে পৃথক ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান এবং লস্কর-ই-ইসলাম নামের জঙ্গি সংগঠনের নয়জন নিহত হয়। রয়টার্স