প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরান তাদের পারমাণবিক কর্মসূচির অতীত কার্যক্রমের তথ্য-সংবলিত দলিলপত্র জাতিসংঘের অধীন আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থার কাছে (আইএইএ) গত শনিবার জমা দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির ব্যাপারে তদন্তের জন্য সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আইএইএ গত মাসে একটি ‘রূপরেখা’ স্বাক্ষর করে। এটি ছিল পরাশক্তি দেশগুলোর সঙ্গে ইরানের সার্বিক সমঝোতার একটি অংশ। ঐতিহাসিক চুক্তিটির লক্ষ্য ছিল, পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখা এবং বিনিময়ে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধগুলো প্রত্যাহার করা।
এএফপি