প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৪৮ সালে ব্রিটিশ সেনাদের হাতে নিহত মালয়েশিয়ার ২৪ জন রাবার বাগানের শ্রমিকের স্বজনেরা সরকারি তদন্তের জন্য যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন। সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারক বুধবার শুনানি শুরু করেন। ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর ওই শ্রমিক হত্যার ঘটনা ঘটে, যা ‘বাতাং কালি হত্যাযজ্ঞ’ নামে পরিচিত। তখনকার ব্রিটিশ উপনিবেশটিতে কমিউনিস্টদের সহায়তায় শুরু হওয়া বিদ্রোহ মোকাবিলার চেষ্টায় দমন অভিযান চালায় কমনওয়েলথ সেনারা। এ মামলায় ঔপনিবেশিক ব্রিটিশ সেনারা যুক্ত ছিল, এমন ঐতিহাসিক ঘটনাগুলোর তদন্তে যুক্তরাজ্যের দায়দায়িত্বের ওপর প্রভাব ফেলতে পারে।
এএফপি