তাইওয়ানে ৫৮ যাত্রী নিয়ে বিমান নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানে নদীতে পড়া বিমান থেকে যাত্রীদের উদ্ধার করার তৎপরতা। ছবি: এএফপি
তাইওয়ানে নদীতে পড়া বিমান থেকে যাত্রীদের উদ্ধার করার তৎপরতা। ছবি: এএফপি

তাইওয়ানের একটি যাত্রীবাহী বিমান আজ বুধবার সকালে ৫৮ জন যাত্রী নদীতে গিয়ে পড়েছে। অভ্যন্তরীণ আকাশপথের বিমানটি রাজধানী তাইপের বাইরে একটি নদীতে ডুবে যায়। স্থানীয় টিভি চ্যানেলের খবরে জানানো হয়, এ পর্যন্ত ১৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।
এএফপির খবরে জানানো হয়, ট্রান্স এশিয়ার এটিআর ৭২-৬০০ বিমানটি ডুবে যাওয়ার আগে একটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়েছে।
টেলিভিশনে প্রচারিত খবরে দেখা যায়, ওই সেতুর ভাঙা অংশের সামনে উদ্ধারকারী দলের কর্মীরা দড়ি দিয়ে আরোহীদের টেনে তোলার চেষ্টা করছেন। উদ্ধার করা যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তাইওয়ানের জরুরি বিভাগ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।