তাইওয়ানকে ছেড়ে চীনের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে পানামা। এতে দ্বীপ দেশ তাইওয়ান উদ্বিগ্ন।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তাঁর এ উদ্বেগের কথা জানান। প্রেসিডেন্ট ওয়েন বলেন, ‘পানামার সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ তাইওয়ান প্রণালির এপাশের স্থিতিশীল পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।’
চীন তাইওয়ানকে বিবেচনা করে তার বিচ্ছিন্ন একটি প্রদেশ হিসেবে। বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশ বেইজিংয়ের পরিবর্তে তাইপের সঙ্গে মিত্রতা রেখেছে। সেসব দেশ থেকে পানামা বের হয়ে গেল।